ঢাবির আইবিএ-কে ওয়াইফাই ইন্টারনেটে সংযুক্ত করলো ডটলাইনস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-কে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিচ্ছে ডটলাইনস। শনিবার ডটলাইন থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে ডটলাইন অফিসে এ বিষয়ে একটি অনুষ্ঠান হয়েছে। এসময় আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন এবং ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠাদনে অধ্যাপক মোমেন বলেন, “কার্নিভাল ইন্টারনেট ব্যবহারের পর আমরা বুঝতে পেরেছি যে, গুড অ্যান্ড গ্রেট এর মাঝে ডিফরেন্স আসলে কতোখানি।”।”
অপরদিকে ডটলাইনস এর চেয়ারম্যান মাহবুবুল মতিন বলেন, “প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা সকলেই এই প্রতিষ্ঠানটির কাছে নানাভাবে ঋণী। প্রতিষ্ঠানটিতে ইন্টারনেট সংযোগ দেয়ার মাধ্যমে প্রযুক্তিগত এই পরিবর্তন আনার সুযোগ করে দেয়ায় আমরা প্রফেসর মোমেন এবং আইবিএ এর পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।”
ডটলাইনস হচ্ছে কনজিউমার অ্যান্ড বিজনেস সল্যুশন এর জন্য প্রযুক্তিনির্ভর একটি দেশীয় গ্রুপ। যা ২ দশকেরও বেশি সময় ধরে কানেক্টিভিটি, আপস্কিলিং, ফিনটেক, লজিস্টিকস, এফএমসিজি এবং স্বাস্থ্য প্রযুক্তি সহ নানাবিধ ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক থেকে যুক্তরাজ্য পর্যন্ত লক্ষ লক্ষ গ্রাহককে সেবা দিয়ে আসছে।







